Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বন্ধুত্ব পাতিয়ে টাকা  আদায়ের টোপ, ধৃত ২

বন্ধুত্ব পাতিয়ে টাকা  আদায়ের টোপ, ধৃত ২
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ভুয়ো পরিচয় দিয়ে বন্ধুত্ব পাতানোর পর টাকা আদায়ের ফাঁদ পেতেছিল দুই প্রতারক। এ নিয়ে সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে চণ্ডীতলা থানার পুলিস বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতরা দু’জনেই চণ্ডীতলার বাসিন্দা। তাদের নাম জিয়াউর রহমান ও অচিন্ত্য ভড়। এরমধ্যে জিয়াউর ভুয়ো পরিচয়ে নেটমাধ্যমে বন্ধুত্ব পাতাত। তারপর সুযোগ বুঝে নিজের আর্থিক সমস্যার গল্প ফেঁদে টাকা আদায় করত। সেই টাকা নেওয়া হতো অচিন্ত্য ভড়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ