Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বন্ধ জল, কালনা স্টেশন চত্বরে চূড়ান্ত দুর্ভোগ যাত্রীদের

বন্ধ জল, কালনা স্টেশন চত্বরে চূড়ান্ত দুর্ভোগ যাত্রীদের
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালনা: দু’দিন ধরে বন্ধ কালনা স্টেশন চত্বরের পানীয় জল থেকে শৌচাগারের ব্যবহৃত জলের জোগান। চরম দুর্ভোগে রেল যাত্রী থেকে জিআরপি ও আরপিএফ ব্যারাকের কর্মীরা। বন্ধ হয়ে গিয়েছে রেলের পে টয়লেট। পাম্প বিকল হওয়ায় সমস্যা তৈরি হয়েছে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।
Advertisement
অমৃত ভারত প্রকল্পে সেজে উঠবে কালনা স্টেশন। স্টেশন লাগোয়া হকার উচ্ছেদ ও চার নম্বর প্লাটফর্মের দিকে একটি কাউন্টারের কিছুটা কাজ ব্যতীত কাজের তেমন অগ্রগতি নেই। কালনা স্টেশন চত্বরে রয়েছে একটি জলের রিজার্ভার। যাতে পাম্পের সাহায্যে জল তুলে তা রেলের এলাকায় সরবরাহ করা হয়। বৃহস্পতিবার দুপুর থেকে বন্ধ স্টেশন, স্টেশন চত্বরে পানীয় ও শৌচাগারের জন্য জল। ফলে টয়লেটগুলি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। জলের অভাবে স্টেশন চত্বরে থাকা পে টয়লেটটি বন্ধ রাখা হয়েছে। জিআরপি ও আরপিএফ ব্যারাকেও নেই জল। কালনা পুরসভার একটি গাড়ি কোনও রকমে বাইরের অংশের মানুষের জন্য জল জোগাচ্ছে। 
প্রৌঢ় যাত্রী জনার্দন মুখোপাধ্যায় বলেন, শারীরিক অসুস্থতার জন্য কলকাতায় যাব। ট্রেন লেট থাকায় দীর্ঘক্ষণ স্টেশনে বসে আছি। সুগারের সমস্যা থাকায় প্রসাবে যেতে হয়। শৌচালয়ে গিয়ে দেখি জলের ব্যবস্থা নেই। বুঝতে পারলাম আমার মতো নিরুপায় হয়ে অনেকে কাজ সেরেছেন। দুর্গন্ধে নাকে রুমাল দিয়ে বাধ্য হয়ে কাজ সারতে হল। রেলের উচিত জরুরি ভিত্তিতে মেরামতি করা। পে টয়লেটের কর্মচারী বলেন, কত বালতি করে জল টেনে এনে পরিষেবা দেব। নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ