Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বন্দি পালানোর পর নিরাপত্তা কঠোর শিলিগুড়ি আদালতে

শিলিগুড়ি আদালত থেকে অভিযুক্ত পালানোর পর নিরাপত্তা কঠোর করল কর্তৃপক্ষ। কার্যত মাছিও গলতে দেওয়া হচ্ছে না আদালতের লকআপ চত্বরে। রবিবার সকাল থেকেই এমন চিত্র দেখা গিয়েছে শিলিগুড়ি আদালতে।

বন্দি পালানোর পর নিরাপত্তা কঠোর শিলিগুড়ি আদালতে
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি আদালত থেকে অভিযুক্ত পালানোর পর নিরাপত্তা কঠোর করল কর্তৃপক্ষ। কার্যত মাছিও গলতে দেওয়া হচ্ছে না আদালতের লকআপ চত্বরে। রবিবার সকাল থেকেই এমন চিত্র দেখা গিয়েছে শিলিগুড়ি আদালতে। উল্লেখ্য, শনিবার খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিসের হাতে গ্রেপ্তার বিকাশ কারকি শিলিগুড়ি আদালত থেকে পালিয়ে যায়। পুলিসের নজর এড়িয়ে অভিযুক্ত পালানোর ঘটনা সামনে আসার পর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের একাধিক শীর্ষ আধিকারিকেরা আদালত চত্বরে এসে তদন্ত শুরু করে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিস জানতে পারে একাধিক অভিযুক্ত ও তাদের পরিবারের লোকেদের ভিড় করে থাকার সুযোগে ওই অভিযুক্ত পালিয়ে যায়। এই ঘটনায় পুলিসের ঢিলেঢালা মনোভাব নিয়েও প্রশ্ন ওঠে। এরপর থেকেই আদালত চত্বরে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি আরও বেশি করে নজরদারির কাজ শুরু হয়। অভিযুক্তদের পুলিস ভ্যান থেকে নামানো থেকে শুরু করে আদালতে নিয়ে যাওয়ার সমস্ত প্রক্রিয়াতেই জোর দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিস আধিকারিক বলেন, ঘটনার পর পুলিসের শীর্ষ আধিকারিকেরা একাধিক নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক নজরদারি বাড়ানো হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ