Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বোমার আওয়াজে চাঞ্চল্য সগুনায়

বোমার আওয়াজে চাঞ্চল্য সগুনায়
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কল্যাণী: বৃহস্পতিবার রাতে কল্যাণী থানার সগুনা পঞ্চায়েতের সুভাষনগরে বোমার আওয়াজে চাঞ্চল্য ছড়াল। স্থানীয়দের দাবি, মাঝ রাতে বিকট আওয়াজ শুনতে পান তাঁরা। বাইরে বেরিয়ে দেখতে পান চারিদিকে ধোঁয়ায় ঢেকে গিয়েছে। এরপরেই খবর দেওয়া হয় কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পুলিস ফাঁড়িতে। পুলিস ঘটনাস্থলে পৌঁছে ফাটা বোমার বেশ কিছু অংশ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় কোনও ঝামেলা বা অশান্তি নেই। কে বা কারা কি উদ্দেশ্যে এই কাণ্ড ঘটাল তার তদন্ত শুরু করেছে পুলিস। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে এলাকাবাসী। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ