সংবাদদাতা, হবিবপুর: প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট তারপর অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল মাসিদুর মণ্ডল (৪২) নামে এক সাইকেল মেকানিকের। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বামনগোলা ব্লকের বামনগোলা গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে ইলেকট্রিক ছিল না ওই তারে। বিকল্প তার দিয়ে ইলেকট্রিক ব্যবহার হতো। হঠাৎ করে কেন সেখানে বিদ্যুৎ সরবরাহ করা হল? এর প্রতিবাদে মালদহ-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা।
Advertisement
নন্দ গোবিন্দ নামে ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, দোকানের চালের উপর গাছের পাতা সংগ্রহ করতে উঠেছিলেন মাসিদুর মণ্ড। লোহার রডে একটি লোহার ধারাল কাঁচি বেঁধে ডাল কাটতে গিয়ে ইলেকট্রিক তারের সংস্পর্শে চলে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অগ্নিদগ্ধ হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। যদিও তারে বিদ্যুৎ থাকাই স্বাভাবিক বলে জানিয়েছেন বিদ্যুৎ বণ্টন কোম্পানির মালদহের রিজিওনাল ম্যানেজার সৌমেন দাস। তিনি বলেন, পুরনো তার রাস্তার ধার দিয়েই গিয়েছে। আমরা জানতে পেরেছি মাঝেমধ্যেই ওই ব্যক্তি দোকানের চালে উঠে গাছের পাতা কাটতেন। তারের সংস্পর্শে লোহার রড আসার ফলেই ঘটনাটি ঘটেছে।
এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বামনগোলা থানার পুলিস। কিন্তু রাত ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বামনগোলা থানার পুলিস। কিন্তু রাত ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।



