Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিমানবন্দরের শৌচালয় বেহাল, অভিযোগ যাত্রীদের

বিমানবন্দরের শৌচালয় বেহাল, অভিযোগ যাত্রীদের
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা বিমানবন্দরের অভ্যন্তরে শৌচালয়গুলির বেহাল দশা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন যাত্রীরা। সোমবার শৌচালয়ের ছবি ও ভিডিও তুলে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন যাত্রীরা। শুভেন্দু হাইত নামের এক যাত্রী বলেন, ‘একটি আন্তর্জাতিক বিমানবন্দরে সুরক্ষার পাশাপাশি পরিচ্ছন্নতা নিয়েও নজর দেওয়া উচিত কর্তৃপক্ষের। অথচ এখানে প্রতিটি শৌচালয়ের পরিবেশ চুড়ান্ত অস্বাস্থ্যকর।’ 
Advertisement
যাত্রীদের তরফে অভিযোগ পেতেই বিমানবন্দর কর্তৃপক্ষ বিবৃতি জারি করে জানিয়েছে, যে সব কর্মীরা শৌচালয় সাফাইয়ের দায়িত্বে রয়েছেন, তাঁদের নজরে বিষয়টি আনা হয়েছে। শৌচালয়ের পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে আনতে নজর দেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ