Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বিমানবন্দরে আগুন, নেভাতে এল দমকলের তিনটি ইঞ্জিন

পরিত্যক্ত বালুরঘাট এয়ারপোর্টের ভিতরে জঙ্গলে আগুন। অল্পের জন্য রক্ষা পেল অফিসঘর ও কোটি কোটি টাকার গুরুত্বপূর্ণ সরঞ্জাম। বুধবার বিকেলে সেখানে আগুন লাগে। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিমানবন্দরে আগুন, নেভাতে এল দমকলের তিনটি ইঞ্জিন
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: পরিত্যক্ত বালুরঘাট এয়ারপোর্টের ভিতরে জঙ্গলে আগুন। অল্পের জন্য রক্ষা পেল অফিসঘর ও কোটি কোটি টাকার গুরুত্বপূর্ণ সরঞ্জাম। বুধবার বিকেলে সেখানে আগুন লাগে। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 
Advertisement
পুলিস সূত্রে খবর, এয়ারপোর্টটি প্রাচীর দিয়ে ঘেরা। বাইরে পাহারায় থাকেন সিভিক ভলান্টিয়াররা। কীভাবে ভিতরে আগুন লাগল, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে দমকলকর্মী ও স্থানীয়দের অনুমান, কেউ প্রাচীর টপকে ভিতরে ঢুকে আগুন লাগাতে পারে। দীর্ঘদিন ধরে বিমানবন্দরটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বছরখানেক আগেও বিমানবন্দরের ভিতরের ওই জঙ্গলে আগুন লাগে। এদিন ফের আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। 
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার বিশাল পুলিসবাহিনী। আসেন সদর ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ,  আইসি সুমন বিশ্বাসও। ডিএসপি হেডকোয়ার্টার বলেন, কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। একই বক্তব্য দমকল বিভাগের আধিকারিক শিবানন্দ বর্মনেরও।
Advertisement
সম্পর্কিত সংবাদ