নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বেসরকারি বিমা কোম্পানির কর্মী নিখোঁজ। যুবক চুঁচুড়ার বাসিন্দা। নাম অমিতাভ শীল। তিনি চুঁচুড়ার ঝাঁকিমাঝি লেনের বাসিন্দা। তিনি বিমা কোম্পানির বর্ধমান অফিসে কাজ করেন। যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি শনিবার দুপুরে ঘুরতে যাচ্ছি বলে বেরিয়েছিলেন। রবিবার ফেরার কথা ছিল। রবিবার সকালে তিনি স্ত্রীর সঙ্গে ফোনে কথাও বলেন। কিন্তু তারপর থেকেই তাঁর ফোন বন্ধ। পরিবারের তরফে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।



