Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বলিউডের বহিরাগত

বলিউডের বহিরাগত
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
জয়দীপ আহলওয়াত। এই নামটা এখন বলিউডে কার্যত অপরিহার্য হয়ে উঠেছে। ধীরে ধীরে নিজেকে অভিনেতা হিসেবে প্রমাণ করেছেন জয়দীপ। এখনও পর্যন্ত নিজেকে রিপিট করেননি। ইন্ডাস্ট্রিতে তাঁর কোনও গডফাদার ছিল না। শুধুমাত্র প্রতিভা এবং ধৈর্যকে পুঁজি করে এগিয়েছিলেন। বলিউডের ‘নেপোটিজম’ সামনে থেকে দেখেছেন। কিন্তু স্টার কিডদের প্রতি তাঁর কোনও বিদ্বেষ নেই। বরং সেলেব সন্তানদের ইন্ডাস্ট্রিতে অন্যরকমের চাপ সামলাতে হয় বলেই মনে করেন তিনি। বলিউড কি আউটসাইডারদের জায়গা দেয়? নাকি স্টার কিডদের চাপে বাইরে থেকে আসা অভিনেতাদের অনেক বেশি স্ট্রাগল করতে হয়? সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রশ্ন করা হলে জয়দীপ বলেন, ‘স্টার কিডদের নিজস্ব স্ট্রাগল থাকে। আলিয়ার (ভাট) কথাই ধরুন। অসাধারণ অভিনেত্রী। ও যে সেলেব সন্তান, এতে তো ওর কোনও ভূমিকা নেই। আমি তো মনে করি, স্টার কিডরা ছোট থেকে সিনেমার পরিবেশে বড় হয় বলেই এই পেশা সম্পর্কে তাদের ধারণা অনেক স্বচ্ছ।’ জয়দীপ বিশ্বাস করেন, প্রতিভা এবং চেষ্টা থাকলে ফল পাওয়া যায়। সেকারণে বলিউডে বহিরাগত হয়েও তিনি সাফল্য পেয়েছেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ