Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

বিলাসবহুল হোটেল অধিগ্রহণ করল তালিবান

দু’বার তালিবান হামলায় কেঁপে উঠেছিল কাবুলের সেরানা হোটেল। সেই তালিবানই এখন আফগানিস্তানের শাসন ক্ষমতায়। এরইমধ্যে সেরেনা হোটেলের মালিকানার বদল হল। দেশের রাজধানীর একমাত্র ওই বিলাসবহুল হোটেল অধিগ্রহণ করল তালিবান সরকার।

বিলাসবহুল হোটেল অধিগ্রহণ করল তালিবান
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
কাবুল: দু’বার তালিবান হামলায় কেঁপে উঠেছিল কাবুলের সেরানা হোটেল। সেই তালিবানই এখন আফগানিস্তানের শাসন ক্ষমতায়। এরইমধ্যে সেরেনা হোটেলের মালিকানার বদল হল। দেশের রাজধানীর একমাত্র ওই বিলাসবহুল হোটেল অধিগ্রহণ করল তালিবান সরকার। 
Advertisement
জানা গিয়েছে, তালিবান সরকারের অর্থ মন্ত্রকের অধীন সংস্থা ওই হোটেলের দায়িত্বভার গ্রহণ করেছে। এতদিন এই হোটেল চালাচ্ছিল আগা খান ফান্ড ফর ইকনমিক ডেভেলপমেন্ট। শুক্রবার যাবতীয় কাজ বন্ধ করার কথা জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। হস্তান্তরের শর্ত নিয়ে অবশ্য দু’পক্ষ কিছুই জানায়নি।
২০০৮ সালে প্রথমবার সেরেনা হোটেলে হামলা চালিয়েছিল তালিবান। মার্কিন নাগরিক থর ডেভিড হেসলা সহ আটজনের মৃত্যু হয়েছিল। তারপর ২০১৪ সালে ফের সেখানে আক্রমণ চালানো হয়। সম্প্রতি ২০০৮ হামলার ষড়যন্ত্রের কথা স্বীকার করে নিয়েছেন ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ