Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটের আবাসনে কোচবিহারের বৃদ্ধের দেহ উদ্ধার

শনিবার দুপুরে বালুরঘাট শহরে সরকারি আবাসনে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। পুলিস জানিয়েছে, মৃতের নাম নৃপেন্দ্রনাথ বর্মন(৭৫)। বাড়ি কোচবিহারে। তাঁর ছেলে বালুরঘাটে একটি সরকারি অফিসের কর্মী। ছেলে ও স্ত্রীর সঙ্গে তিনি থাকতেন।

বালুরঘাটের আবাসনে কোচবিহারের বৃদ্ধের দেহ উদ্ধার
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: শনিবার দুপুরে বালুরঘাট শহরে সরকারি আবাসনে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। পুলিস জানিয়েছে, মৃতের নাম নৃপেন্দ্রনাথ বর্মন(৭৫)। বাড়ি কোচবিহারে। তাঁর ছেলে বালুরঘাটে একটি সরকারি অফিসের কর্মী। ছেলে ও স্ত্রীর সঙ্গে তিনি থাকতেন। কিছুদিন ধরে তিনি অবসাদে ভুগছিলেন বলে পরিবার সূত্রে খবর। তাঁর ছেলে বদলি হয়ে কোচবিহারে কাজে যোগ দিয়েছেন। সেই পরিস্থিতিতে বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন। বালুরঘাট থানার পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।মৃতের ছেলে সুব্রত বর্মন বলেন, বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার চিকিৎসাও চলছিল। আমি চাইছিলাম, কোচবিহারে বদলি হতে। শুক্রবার কাজে যোগ দিয়ে বালুরঘাটে ফিরে মা বা বাবাকে নিয়ে যেতে এসেছিলাম।  সকালে হঠাৎই মা অসুস্থ হয়ে পরে। মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাই। সেই সময় বাবা বাড়িতে একাই ছিলেন। তখনই এই কাণ্ড ঘটিয়েছেন। কেন এই কাজ করলেন, বুঝতে পারছি না। বালুরঘাট থানার পুলিস জানিয়েছে, দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের পাঠানো হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ