Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটে নার্সিং স্কুলের হস্টেলে ফের আতঙ্ক

বালুরঘাট জেলা হাসপাতালের নার্সিং ট্রেনিং স্কুলের হস্টেলে ফের আতঙ্ক ছাত্রীদের মধ্যে। কেউ বা কারা নার্সিং হস্টেলে ঢুকে পড়েছে বলে অভিযোগ তোলেন ছাত্রীরা। যা নিয়ে ফের একবার রাতের বেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বালুরঘাটে নার্সিং স্কুলের হস্টেলে ফের আতঙ্ক
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: বালুরঘাট জেলা হাসপাতালের নার্সিং ট্রেনিং স্কুলের হস্টেলে ফের আতঙ্ক ছাত্রীদের মধ্যে। কেউ বা কারা নার্সিং হস্টেলে ঢুকে পড়েছে বলে অভিযোগ তোলেন ছাত্রীরা। যা নিয়ে ফের একবার রাতের বেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তড়িঘড়ি ওই হস্টেলে পৌঁছয় নার্সিং স্কুল কর্তৃপক্ষ। হাসপাতালের ক্যাম্পের পুলিসও আসে। এমনকী বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস এবং ডিএসপি বিক্রম প্রসাদও আসেন। তাঁরা গোটা নার্সিং ট্রেনিং স্কুল খুঁজে দেখেন। এমনকী সিসি ক্যামেরাও খতিয়ে দেখেন। কিন্তু কাউকেই খুঁজে পাওয়া যায়নি। সরস্বতী পুজোর রাতে ওই নার্সিং হোস্টেলে দুই মদ্যপ ঢুকে পড়েছিল। এরপর একজনকে গ্রেপ্তার করেছে পুলিস। সেই থেকেই এদিন আতঙ্ক কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ছাত্রীরা দুষ্কৃতীদের কাউকেই দেখেনি। তবে ছায়া বা কাউকে দেখেছে বলে তারা জানিয়েছে। এবিষয়ে ডিএসপি বিক্রম প্রসাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু কাউকে পাওয়া যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা ও নজরদারি আরও বাড়ানো হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ