Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটে নাবালিকাকে অপহরণের অভিযোগ

১৫ দিন আগে বাংলার বাড়ি প্রকল্পে ঘর নির্মাণ করতে এসেছিল এক যুবক। এলাকা থেকে এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল সেই রাজমিস্ত্রির বিরুদ্ধে। যুবকের স্ত্রী ও পুত্র দিল্লিতে রয়েছে।

বালুরঘাটে নাবালিকাকে অপহরণের অভিযোগ
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: ১৫ দিন আগে বাংলার বাড়ি প্রকল্পে ঘর নির্মাণ করতে এসেছিল এক যুবক। এলাকা থেকে এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল সেই রাজমিস্ত্রির বিরুদ্ধে। যুবকের স্ত্রী ও পুত্র দিল্লিতে রয়েছে। নিজের জেলায় ফিরে আসবে বলে বালুরঘাটের মালঞ্চা এলাকায় কাজে যোগ দেয় সে। অভিযোগ, সেই বাড়ির লাগোয়া এক নাবালিকাকে নিয়ে সে পালিয়েছে। সোমবার বালুরঘাট থানায় অপহরণের লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। ওই পরিবারের আশঙ্কা, পাচারের উদ্দেশ্যেই অপহরণ করা হয়েছে।
Advertisement
বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, নাবালিকার খোঁজ শুরু হয়েছে। 
নাবালিকার বাবা ও মা বলেন, আমাদের বাড়ির পাশেই নির্মাণ শ্রমিকের কাজ করতে এসেছিল। আমরা তাকে চিনি না। ওই যুবকই আমার মেয়েকে গতকাল নিয়ে গিয়েছে। সহকর্মীদের কাছে খোঁজ নিয়ে জানলাম, সে বিয়ে করেছে। আমাদের খুব ভয় হচ্ছে।  
পুলিস সূত্রে খবর, কিছুদিন আগেই বালুরঘাট ব্লকের বোয়ালদার পঞ্চায়েতের একটি গ্রাম থেকেও নাবালিকাকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। প্রেমের সম্পর্ক তৈরি করে ওই নাবালিকাকে ভিনরাজ্যে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের এক নাবালিকার সঙ্গেও একই ঘটনা ঘটেছে। যা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। পরিবার ও পুলিস সূত্রে খবর, যে যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ উঠেছে, তার বাড়ি বংশীহারি ব্লকে। তাই পুলিসের টিম পাঠানো হচ্ছে সেখানে। নাবালিকাকে যাতে ভিনরাজ্যে না নিয়ে যেতে পারে, সেই চেষ্টা চালাচ্ছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ