Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলার বাড়ি : উপভোক্তার টাকার ভাগ নিয়ে গ্রেপ্তার পঞ্চায়েত সদস্যের স্বামী

বাংলার বাড়ি : উপভোক্তার টাকার ভাগ নিয়ে গ্রেপ্তার পঞ্চায়েত সদস্যের স্বামী
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের থেকে কোনওরকম টাকা নেওয়া যাবে না। স্পষ্টভাবে এই বার্তা দিয়েছিল নবান্ন। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে গরিব উপভোক্তাদের পাওয়া প্রথম কিস্তির টাকার ভাগ নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। যা নিয়ে থানায় অভিযোগ দায়ের হয় এবং তদন্তের ভিত্তিতে আরব নবী শেখ নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষ্ণুপুর থানার চণ্ডী পঞ্চায়েত এলাকার এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের বক্তব্য, আইন মোতাবেক যা করণীয় তা পুলিস করবে।
Advertisement
পঞ্চায়েতের ৬২ ও ৬৩ নম্বর বুথ এলাকায় অন্তত ছ’জনের কাছ থেকে ১০-১৫ হাজার টাকা করে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে আরবের বিরুদ্ধে। টাকার ভাগ না দেওয়া হলে দ্বিতীয় কিস্তি আটকে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছিল। ভয়ে উপভোক্তারা পঞ্চায়েত সদস্যের স্বামীর কথামতো কিছু টাকা দিয়ে দেন। কিন্তু পরে ভুক্তভোগীরা জোট বেঁধে বিষ্ণুপুর দু’নম্বর ব্লক অফিসে অভিযোগ জানান। সেখান থেকে থানায় এফআইআর করা হয়। সাতগাছিয়ার বিধায়ক মোহন নস্করের অফিসেও অভিযোগের প্রতিলিপি পাঠানো হয়েছিল। পুলিস তদন্ত নেমে অভিযোগের সত্যতা প্রমাণ পায় এবং তার ভিত্তিতেই বৃহস্পতিবার ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে। তবে পুলিসের অনুমান, ওই ৬ জন ছাড়া আরও কয়েকজনের থেকে কাটমানি নেওয়া হয়েছিল। তাঁদের খোঁজ করা হচ্ছে। সব মিলিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে।
Advertisement
সম্পর্কিত সংবাদ