Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বোলপুরে ৬ পুরসভার নেতৃত্বের সঙ্গে বৈঠকে তৃণমূল

বোলপুরে ৬ পুরসভার নেতৃত্বের সঙ্গে বৈঠকে তৃণমূল
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বোলপুর: মঙ্গলবার বীরভূম জেলার ছ’টি পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলারদের নিয়ে বৈঠক করল তৃণমূল। বোলপুরে দলের পার্টি অফিসে বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। বোলপুর, সিউড়ি, রামপুরহাট, নলহাটি, দুবরাজপুর ও সাঁইথিয়া পুরসভার প্রতিনিধিরা বৈঠকে ছিলেন। বৈঠক শেষে অনুব্রত বলেন, জেলায় জোরকদমে ভোটার তালিকার স্ক্রুটিনির কাজ শুরু হয়েছে। নির্দিষ্ট সময়েই রাজ্য নেতৃত্বের হাতে ভোটার তালিকা তুলে দেওয়া হবে। 
Advertisement
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ভুয়ো ভোটারের তালিকা খতিয়ে দেখতে ইতিমধ্যেই ময়দানে নেমেছে তৃণমূল নেতৃত্ব। তিন মহকুমায় স্থানীয় বিধায়কদের নেতৃত্বে তৃণমূল কর্মী-সমর্থকরা জোরকদমে ভোটার তালিকা খতিয়ে দেখছেন। পাশাপাশি জেলার ছ’টি পুরসভাতেও সেই কাজ যাতে নির্দিষ্ট সময় শেষ করা হয় তার বার্তা দিতে এদিন পুরসভার প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়। অনুব্রত বলেন, জেলার ছ’টি পুরসভার প্রতিনিধিদের আলাদা করে ডেকেছিলাম। ভোটার তালিকা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলার ভোটারদের সামগ্রিক তালিকা আগামী ৮মার্চ রাজ্য নেতৃত্বের হাতে তুলে দেওয়া হবে। মন্ত্রী চন্দ্রনাথবাবু বলেন, পুরসভা নির্বাচনে যাতে শাসকদলের ফল আরও ভালো হয় সেবিষয়েও জোর দিয়েছি। কাউন্সিলাররা কেমন কাজ করছেন তা চেয়ারম্যানদের দেখতে বলা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ