Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

লেটার বক্সে, দরজার নীচ দিয়েও ফর্ম দিতে পারবেন বিএলওরা

কোনও কারণে ভোটার বাড়ির বাইরে থাকলে তাঁর লেটার বক্সে, এমনকী দরজার নীচ দিয়েও ইনিউমারেশন ফর্ম দিয়ে আসতে পারবেন বিএলওরা।

লেটার বক্সে, দরজার নীচ দিয়েও ফর্ম দিতে পারবেন বিএলওরা
  • ৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কোনও কারণে ভোটার বাড়ির বাইরে থাকলে তাঁর লেটার বক্সে, এমনকী দরজার নীচ দিয়েও ইনিউমারেশন ফর্ম দিয়ে আসতে পারবেন বিএলওরা। কমিশনের তরফে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। আজ, মঙ্গলবার থেকে এসআইআরের কাজ করতে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় ঘুরবেন বিএলওরা। এনিয়ে সোমবার দফায় দফায় বৈঠক করলেন প্রশাসনের সর্বস্তরের আধিকারিকরা। জেলার মোট ২৫০৪টি বুথেই বিএলও নিয়োগ করা হয়ে গিয়েছে। তাঁদের প্রশিক্ষণ দেওয়ার কাজও সম্পন্ন। কাজ করার জন্য বিএলওদের একটি কিটও দেওয়া হচ্ছে। এই বিএলওরাই জেলার ২৩ লক্ষ ২৬ হাজার ৬৩৮জন ভোটারের কাছে ইনিউমারেশন ফর্ম পৌঁছে দেবেন। তার জন্য জোরকদমে এর দ্বিগুণ সংখ্যক ফর্ম ছাপানোর কাজ চলছে। 

Advertisement

একজন ভোটারের বাড়িতে বিএলও তিনবার যাবেন। পাশাপাশি, বিএলওরা সেই বুথে বিএলএদের সঙ্গে সমন্বয় রেখে সব কাজ করবেন। কোনও ভোটারকে পাওয়া না গেলে সেই তথ্য বিএলএরাও জেনে নিজের মতো করে পদক্ষেপ নিতে পারবেন। জেলায় শুধু বিএলও নয়, বিএলএদেরও দফায় দফায় প্রশিক্ষণ দিচ্ছে প্রশাসন। যাতে কোনওভাবেই এসআইআর নিয়ে জটিলতার সৃষ্টি না হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মহকুমা শাসক অফিস, ব্লক অফিস, গ্রাম পঞ্চায়েত অফিস ও পুর এলাকার বরো অফিসগুলিতে এসআইআর নিয়ে সরকারি হেল্পডেস্ক থাকবে। আসানসোলের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, আমরা বিএলওর পাশাপাশি বিএলএদেরও প্রশিক্ষণ দিয়েছি। বিএলওদের প্রয়োজনীয় কিটও দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ