Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তথ্য নষ্ট করছেন বিএলও, অভিযোগ

বিএলও’র বিরুদ্ধে ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করার অভিযোগ জমা পড়ল বিডিও’র কাছে। সোমবার পাণ্ডুয়ায় ওই ঘটনা ঘটেছে।

তথ্য নষ্ট করছেন বিএলও, অভিযোগ
  • ১১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বিএলও’র বিরুদ্ধে ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করার অভিযোগ জমা পড়ল বিডিও’র কাছে। সোমবার পাণ্ডুয়ায় ওই ঘটনা ঘটেছে। সেখানকার শিখিরাচাপতা গ্রাম পঞ্চায়েতের আবিরা গ্রামের বাসিন্দাদের একাংশ এদিন বিডিও অফিসে এসে অভিযোগ দায়ের করেছেন। গ্রামবাসীদের দাবি, ১৭৯ নম্বর বুথের বিএলও অন্যায়ভাবে ভোটারদের নাম বাদ দিয়ে দিচ্ছেন। তিনি ইনিউমারেশন ফর্মের তথ্য নষ্ট করছেন। ফর্মের উপর সাদা কালি দিয়ে তথ্য ঢেকে দিচ্ছেন। গ্রামবাসীদের দাবি, ওই বিএলও অষ্টমী বাস্কের স্বামী বিজেপির কর্মকর্তা। সেই কারণেই ওই অপচেষ্টা চলছে। ঘটনার প্রেক্ষিতে মুখ খুলেছে তৃণমূল কংগ্রেস। দলের হুগলি জেলার অন্যতম নেতা সঞ্জয় ঘোষ বলেন, গ্রামবাসীদের অভিযোগ সঠিক। আমরাও বিডিও’কে বিষয়টি জানিয়েছি। যদিও এনিয়ে অষ্টমীদেবী কোনও কথা বলতে চাননি। তবে প্রশাসন জানিয়েছে, ইতিমধ্যেই প্রায় ৫০টি অভিযোগ জমা পড়েছে। তারমধ্যে বিএলও’র বিরুদ্ধে অভিযোগও আছে। সমস্ত ক্ষেত্রেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাণ্ডুয়ার ক্ষেত্রেও অভিযোগের সত্যতা পাওয়া গেলে পদক্ষেপ হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ