Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

বাংলাদেশের সাকিব আল হাসানের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা

বাংলাদেশের ক্রিকেটার তথা মাগুরা ২-এর আওয়ামি লিগের প্রাক্তন সাংসদ সাকিব আল হাসানের বিরুদ্ধে জারি হল গ্রেপ্তারি পরোয়ানা।

বাংলাদেশের সাকিব আল হাসানের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ঢাকা, ১৯ জানুয়ারি: বাংলাদেশের ক্রিকেটার তথা মাগুরা ২-এর আওয়ামি লিগের প্রাক্তন সাংসদ সাকিব আল হাসানের বিরুদ্ধে জারি হল গ্রেপ্তারি পরোয়ানা। আজ, রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই নির্দেশ দিয়েছেন। চেক প্রতারণার অভিযোগে সাকিব-সহ ৪ জনের বিরুদ্ধে গত ১৫ ডিসেম্বরই মামলা দায়ের করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এরপরই আদালত ৪ জন অভিযুক্তের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেয়। জানা গিয়েছে, ২০১৭ সালে একটি ব্যাঙ্ক থেকে প্রায় দেড় কোটি টাকা ঋণ নেন সাকিব। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে পারেননি তিনি। এরপর ৪ সেপ্টেম্বর সাকিবের ফার্ম ওই ঋণ পরিশোধের জন্য ব্যাঙ্ককে ২টি চেক দেয়। কিন্তু সেই সময়ে সাকিবের অ্যাকাউন্টে টাকা না থাকায় চেক দুটি বাউন্স করে। এরপরই শাকিব-সহ ফার্মের কয়েকজনের বিরুদ্ধে নোটিস পাঠায় ব্যাঙ্ক। পরে সংশ্লিষ্ট ব্যাঙ্কটি আদালতের দ্বারস্থ হলে অভিযুক্তদের বিরুদ্ধে জারি করা হয় সমনও। সেই মামলারই শুনানি ছিল আজ।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ