Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ, দোষ কবুলের পর সাজা তরুণীর

বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ, দোষ কবুলের পর সাজা তরুণীর
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেআইনি অনুপ্রবেশ করেছেন বলে দোষ স্বীকার করে নেওয়ায় বাংলাদেশের বাসিন্দা এক তরুণীকে দু’বছর কারাদণ্ডের আদেশ দিল কলকাতা নগর দায়রা আদালত। শুক্রবার বিচারক সাজা ঘোষণার পাশাপাশি দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত এক মাসের হাজতবাসের নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি দিব্যদ্যুতি সিনহা জানান, ২০২৩ সালের ২১ নভেম্বর কলকাতার বাবুঘাটের কাছে ‌঩ঘোরাঘুরি করছিলেন ওই তরুণী। পুলিস তাঁকে আটক করে। জেরায় জানতে পারে, এ দেশে প্রবেশের কোনও বৈধ নথিপত্র মহিলার ছিল না। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে তদন্ত শেষ করে চার্জশিট জমা দেয় পুলিস। এরপর চার্জ গঠনের প্রক্রিয়া শুরুর মুখে ওই তরুণী দোষ কবুল করেন। তারপর আদালত সাজা ঘোষণা করে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ