সংবাদদাতা, দিনহাটা: বাংলাদেশি পাচারকারীদের ছোড়া পাথরে আহত হলেন এক বিএসএফ জওয়ান। সোমবার রাতে দিনহাটার নারায়ণগঞ্জ সীমান্তে এই ঘটনা ঘটে। কুয়াশার সুযোগ নিয়ে জিরে পাচারের চেষ্টা চলছিল। কাঁটাতারের উপর দিয়ে বাংলাদেশের দিকে ছোড়া হয় জিরের থলে। সেগুলি সংগ্রহ করতে ভারতে অনুপ্রবেশ করে কিছু বাংলাদেশি। তাদের ধাওয়া করেন কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। তখন জওয়ানদের লক্ষ্য করে পাথর ছোড়ে বাংলাদেশি পাচারকারীরা। পাথরের আঘাতে অনিলকুমার প্যাটেল নামে এক বিএসএফ জওয়ান আহত হন। তাঁকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা করানো হয়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।
Advertisement
বাংলাদেশে হাসিনা সরকারের পালা বদলের পরেই সীমান্তজুড়ে উত্তেজনা রয়েছে। অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে সীমান্ত এলাকাগুলিতে। সীমান্ত সংলগ্ন বাংলাদেশ এলাকাগুলিতে ভারত বিরোধী কার্যক্রম চলছে জোরকদমে। সম্প্রতি কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি করতে গেলে বাধা দেয় বিজিবি। সেনিয়ে উত্তেজনা চরমে পৌঁছয়। মালদহের আন্তর্জাতিক সীমান্তে ভারতীয়দের লক্ষ্য করে পাথর ছুড়েছিল বাংলাদেশিরা। এবারে বাংলাদেশি পাচারকারীদের ছোড়া পাথরে আহত হলেন এক বিএসএফ জওয়ান।
সূত্রের খবর, কুয়াশা বাড়াতে পাচারের প্রচেষ্টা বাড়ছে সীমান্তে। কাঁটাতারের বেড়ার উপর দিয়ে ছোট থলে ফেলা হচ্ছে ওপারে। সেই থলেতে কখনও জিরে, কখনো মার্কিন কারেন্সি থাকছে। দিনহাটার চৌধুরীহাট সীমান্তে বিপুল পরিমাণ মার্কিন ডলার সম্প্রতি উদ্ধার হয়েছে। সোমবার রাতে গীতালদহের নারায়ণগঞ্জ সীমান্তে জিরে পাচারের চেষ্টা চলে। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে আগাম সতর্ক ছিল ৯০ নম্বার ব্যাটেলিয়নের জওয়ানরা। আচমকা ভারতের দিক থেকে কয়েকজন দুষ্কৃতী থলেতে কিছু ভরে সীমান্তের দিকে ছুড়ে দিয়ে পালিয়ে যায়। দ্রুত বাংলাদেশ থেকে কিছু পাচারকারী সেগুলি সংগ্রহ করতে আসে। সতর্ক বিএসএফ জওয়ানরা বাধা দেন। তখনই জওয়ানদের উপর অতর্কিত আক্রমণ করা হয়। তাদের লক্ষ্য করে পাথর ছুড়ে বাংলাদেশিরা। তাদের ছোড়া ঢিলে আহত হন এক জওয়ান। নাম প্রকাশে অনিচ্ছুক বিএসএফের গুয়াহাটি ফ্রন্টিয়ারের এক শীর্ষ কর্তা বলেন, বর্তমানে সুস্থ রয়েছেন ওই জওয়ান। সীমান্তে পাচার রুখতে সতর্ক আছি আমরা।