Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ভুয়ো নথি দিয়ে হাবড়ায় ধৃত ১

বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ভুয়ো নথি দিয়ে হাবড়ায় ধৃত ১
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: চোরাপথে এক বাংলাদেশিকে ভারতীয় বানিয়েছিল হাবড়ার বাণীপুরের গোবিন্দলাল সরকার। বুধবার রাতে গোবিন্দলালকে গ্রেপ্তার করে হাবড়া থানার পুলিস। বৃহস্পতিবার ধৃতকে বারাসত আদালতে তোলা হলে চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত বাংলাদেশি ধীরেন হালদার এদেশে এসে হাবড়ার বাণীপুরের নবজীবনপল্লির বাসিন্দা গোবিন্দলাল সরকারের বাড়িতে আশ্রয় নেন। গোবিন্দই তাঁর নিজের ঠিকানা ব্যবহার করতে দিয়ে ধীরেনকে ভারতের ভোটার, আধার, প্যান কার্ড সহ ট্রেড লাইসেন্স বানিয়ে দিয়েছিল, যাতে সে এদেশের বসবাস করতে পারে। এজন্য ধীরেনের কাছ থেকে মোটা টাকাও নিয়েছিল গোবিন্দলাল। অশোকনগর পুরসভা থেকেই জাল নথি দেখিয়ে পরিচয়পত্র বানানো হয়েছিল বলে তদন্তে জানতে পেরেছে হাবড়া থানার পুলিস। ধীরেনকে গ্রেপ্তার করার পর জেরা করে গোবিন্দলালের নাম জানতে পারে পুলিস। এদিন হাবরার বাণীপুরের বাড়ি থেকেই তাঁকে গ্রেপ্তার করেছে পুলিস। জেরা করে এই নথি জাল চক্রে আর কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখছে হাবড়া থানার পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ