Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বাংলাদেশে ১০ বছরের জন্য নিষিদ্ধ হতে চলেছে আওয়ামি লিগ

বাংলাদেশে ১০ বছরের জন্য নিষিদ্ধ হতে চলেছে আওয়ামি লিগ
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ঢাকা, ৮ ফেব্রুয়ারি: পদ্মাপারে একনায়কতন্ত্র কায়েম করতে আরও সচেষ্ট হল তত্ত্বাবধায়ক ইউনুস সরকার। এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই সেদেশ থেকে ধীরে ধীরে মুছে ফেলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি। এমনকী গুঁড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর বাড়িও। তবে এবার আরও বড়সড় পদক্ষেপ। বাংলাদেশে নিষিদ্ধ হতে চলেছে আওয়ামি লিগ দল! বিষয়টি নিয়ে খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন মহম্মদ ইউনুসের উপদেষ্টা তথা বৈষম্যবিরোধী ছাত্র নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কিছুদিন আগেই অবশ্য বাংলাদেশের নির্বাচন কমিশন জানিয়েছিল, আওয়ামি লিগকে সরকার বা আদালত নিষিদ্ধ ঘোষণা না করলে তারা নির্বাচনে লড়তেই পারে। এরপরই কার্যত ক্ষেপে ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আওয়ামি লিগকে অবিলম্বে নিষিদ্ধ করা দাবি জানানো হয়। তালে তাল মেলায় বিএনপি, জামাতও।
Advertisement
অন্যদিকে, এর আগে মহম্মদ ইউনুস বলেছিলেন, বিএনপি চায়নি বলেই আওয়ামি লিগকে নিষিদ্ধ করা সম্ভব হয়নি। কিন্তু আর সেই বাধাও রইল না। সম্প্রতি সজীব ভুঁইয়া জানান, বিএনপি রাজি হওয়ায় এবার আওয়ামি লিগকে নিষিদ্ধ ঘোষণা করতে চলেছে সরকার। এই বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলেও কোনও মতানৈক্য নেই। ফলে আওয়ামিকে নিষিদ্ধ করতে এবার সরকার যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করবে। সজীব আরও দাবি করেছেন, বিচার প্রক্রিয়া ছাড়াও দেশে আরও চারটি আইন রয়েছে। সেই আইনের মাধ্যমে সরকার যে কোনও দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারে। সূত্রের খবর, আগামী ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে শেখ হাসিনার দল আওয়ামি লিগকে। তবে সজীবের এই দাবি ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। ইউনুস সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় আসেনি। তাহলে শেখ হাসিনার বিরোধিতা করে তারা কী ভাবে দেশের একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে? এটাও কি আদতেই একটি গণতন্ত্র বিরোধী তথা স্বৈরাচারী পদক্ষেপ নয়, উঠছে প্রশ্ন।
Advertisement
সম্পর্কিত সংবাদ