Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলদা ক্লাবের সরস্বতী পুজোয় তিন শতাধিক পড়ুয়াকে দেওয়া হল পাঠ্যবই  

বেলদা ক্লাবের সরস্বতী পুজোয় তিন শতাধিক পড়ুয়াকে দেওয়া হল পাঠ্যবই
 
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বেলদা: দুই জেলার তিন শতাধিক পড়ুয়ার হাতে বিনামূল্যে তুলে দেওয়া হল পাঠ্যবই। মঙ্গলবার বেলদা ক্লাবের উদ্যোগে আয়োজিত সরস্বতী পুজোর অনুষ্ঠান মঞ্চে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় পাঠ্যবই। বিগত বেশ কয়েক বছর ধরে এভাবেই পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম দুই জেলার পড়ুয়াদের বই দেওয়া হচ্ছে। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন পাঁচজনের হাতে তুলে দেওয়া হয় ট্রাইসাইকেল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট, নারায়ণগড়ের বিডিও কৌশিক প্রামাণিক সহ বিশিষ্টরা।
Advertisement
২০১৬ সাল থেকে বেলদা ক্লাবের সরস্বতী পুজোর উৎসব প্রাঙ্গণে স্বর্গীয় পুলিনবিহারী চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক বিতরণ ও বিশেষ চাহিদাসম্পন্নদের ট্রাইসাইকেল দেওয়া হচ্ছে। এদিন অনুষ্ঠান মঞ্চে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার তিন শতাধিক পড়ুয়ার হাতে পাঠ্যবই তুলে দেওয়া হয়। একইসঙ্গে পাঁচজন বিশেষ চাহিদাসম্পন্নকে ট্রাইসাইকেল দেওয়া হয়। বেলদা ক্লাবের সভাপতি সুজিত চক্রবর্তী বলেন, এখন যেভাবে সরকার শিক্ষার্থীদের সাহায্য করে আগে কোনও সরকার করেনি। বর্তমানে ক্লাবের সহযোগিতায় আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে এলাকার প্রত্যেকটি লাইব্রেরি ও বিদ্যালয়ে বই প্রদান করেছি। বিগত বছরগুলির মতো এবছরও তিন শতাধিক পড়ুয়ার হাতে বই তুলে দিয়েছি।
অনুষ্ঠান মঞ্চে বিধায়ক বলেন, যেভাবে এই ক্লাব প্রতি বছর বিশেষ চাহিদাসম্পন্নদের হাতে ট্রাই সাইকেল ও পাঠ্যপুস্তক, শিক্ষাসামগ্রী তুলে দিয়ে আসছে তা প্রশংসনীয়। তবে বর্তমান সরকারের আমলে মুখ্যমন্ত্রীর উদ্যোগে মেয়েদের শিক্ষার জন্য কন্যাশ্রী, নানা ধরনের স্কলারশিপ ও সবুজ সাথীর সাইকেল দেওয়া হচ্ছে।-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ