Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ঘনিষ্ঠ ছবি ভাইরাল করার নামে ব্ল্যাকমেল প্রেমিকাকে

ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার নাম করে ব্ল্যাকমেল প্রেমিকাকে। এই অভিযোগে গ্রেপ্তার প্রেমিক।

ঘনিষ্ঠ ছবি ভাইরাল করার নামে ব্ল্যাকমেল প্রেমিকাকে
  • ২৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার নাম করে ব্ল্যাকমেল প্রেমিকাকে। এই অভিযোগে গ্রেপ্তার প্রেমিক। তাঁর নাম পার্থ দাস, বাড়ি হালতুতে। ধৃত যুবক পেশায় একজন ফটোগ্রাফার। সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে আলাপ হয় এক তরুণীর। পরে সেটা প্রেমে পরিণত হয়। অভিযোগকারিণীর বক্তব্য, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছেন ওই যুবক। এমনকী নানা অছিলায় আড়াই লক্ষ টাকাও নিয়েছেন তিনি। কিন্তু এখন আর বিয়ে করতে রাজি নন পার্থ। এনিয়ে চাপ দিলে কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সবাইকে পাঠিয়ে দেওয়ার নাম করে হুমকি দিয়ে যাচ্ছিলেন তিনি। তাই থানায় অভিযোগ দায়ের করেছি। তদন্তে নেমে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ