Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিক্ষোভে বন্ধ বহুতল ভাঙার কাজ

বিক্ষোভে বন্ধ বহুতল ভাঙার কাজ
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বেআইনি বহুতলা ভাঙার জন্য কলকাতা হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার একটি জি প্লাস ফাইভ বহুতল ভাঙার কাজ শুরু করেছিল বিধাননগর পুরসভা। ওইদিন বেশকিছুটা অংশ ভেঙে ফেলা হয়েছিল। শুক্ররার ফের পুরসভার আধিকারিক ও কর্মীরা ওই বহুতল ভাঙতে যান। তখন মহিলারা গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। অফিসাররা আদালতের নির্দেশ বোঝানোর চেষ্টা করেন। যদিও লাভ হয়নি। পুরসভার কর্মীদের ফিরে আসতে বাধ্য হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ