Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বক্সার মধু গাছতলায় বাইক দুর্ঘটনায় জখম ৩

বক্সার জঙ্গলে পরিত্যক্ত বাইক! শুক্রবার সকালে যা দেখে চাঞ্চল্য ছড়ায় স্থানীয় একাংশের মধ্যে। পরে অবশ্য পুলিসি তদন্তে জানা যায়, দুর্ঘটনার পর জখম দুই বাইক আরোহী যুবককে স্থানীয়রাই হাসপাতালে নিয়ে যান।

বক্সার মধু গাছতলায় বাইক দুর্ঘটনায় জখম ৩
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: বক্সার জঙ্গলে পরিত্যক্ত বাইক! শুক্রবার সকালে যা দেখে চাঞ্চল্য ছড়ায় স্থানীয় একাংশের মধ্যে। পরে অবশ্য পুলিসি তদন্তে জানা যায়, দুর্ঘটনার পর জখম দুই বাইক আরোহী যুবককে স্থানীয়রাই হাসপাতালে নিয়ে যান। বাইকটি ফেলে রাখা হয় জঙ্গলে। পুলিস জানিয়েছে, জখম দুই যুবকের নাম বিজয় বাড়ুই ও পিন্টু রায়। বাড়ি আলিপুরদুয়ার জেলা শহরের পাশে ভোলারডাবরিতে। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি হয় দমনপুর-রাজাভাতখাওয়া রাজ্য সড়কে বক্সার মধু গাছতলায়। এক পথচারী মহিলাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার পাশে জঙ্গলে ছিটকে পড়ে। গীতা খাঁড়োয়া নামে দমনপুরের বাসিন্দা ওই মহিলাও জখম হন। স্থানীয়রাই তিনজনকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করেন। বাইকটি জঙ্গলেই পড়ে থাকে। শুক্রবার সকালে পুলিস গিয়ে বাইকটিকে উদ্ধার করে কালচিনি থানায় নিয়ে যায়। 
Advertisement
কালচিনি থানার ওসি গৌরব হাঁসদা বলেন, জখম তিনজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। কোনও পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ এলে মামলা হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ