Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিকেলের পরেই বৃষ্টির সম্ভাবনা, জানুন আবহাওয়ার নয়া আপডেট

বিকেলের পরেই বৃষ্টির সম্ভাবনা, জানুন আবহাওয়ার নয়া আপডেট
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের কলকাতা ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। বুধ ও বৃহস্পতিবারের পর আবারও সপ্তাহান্তে জোরালো হচ্ছে বর্ষার সম্ভাবনা। আজ, শনিবার কলকাতায় সকালের দিকে আকাশ রয়েছে পরিষ্কার। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, বিকেলের পর থেকেই আংশিক ভাবে মেঘাচ্ছন্ন হতে পারে আকাশ। এমনকী বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
Advertisement
হাওয়া অফিসের আপডেট বলছে, আজ কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৯ ডিগ্রি ও ২২ ডিগ্রির আশেপাশে। অন্যদিকে, গতকাল শুক্রবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি। বিকেলের পর থেকে হালকা বৃষ্টিপাতের জেরে কমতে পারে তাপমাত্রা।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনি বা রবি অথবা দু’দিনই কলকাতায় এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির শঙ্কা রয়েছে। পাশাপাশি, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বজ্রগর্ভ মেঘ সৃষ্টির সম্ভাবনা আছে। অসময়ের বৃষ্টিতে দক্ষিণবঙ্গে মাঠের আলু, পেঁয়াজ এবং বিভিন্ন সব্জির চাষ ইতিমধ্যেই ক্ষতি হয়েছে। ফলে আশঙ্কায় প্রহর কাটছে কৃষকদেরও।
Advertisement
সম্পর্কিত সংবাদ