Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

বকেয়া মেটায়নি ঢাকা, বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করল আদানি গোষ্ঠী

বিপুল অঙ্কের বকেয়া না মেটানোয় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দিল আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেড (এপিজেএল)। তার জেরে বৃহস্পতিবার রাত থেকে বাংলাদেশজুড়ে ব্যাপক লোডশেডিং শুরু হয়েছে। বিদ্যুৎ বিল বাবদ বাংলাদেশের কাছে প্রায় ৮৫ কোটি ডলার পাওনা রয়েছে আদানির।

বকেয়া মেটায়নি ঢাকা, বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করল আদানি গোষ্ঠী
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
ঢাকা: বিপুল অঙ্কের বকেয়া না মেটানোয় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দিল আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেড (এপিজেএল)। তার জেরে বৃহস্পতিবার রাত থেকে বাংলাদেশজুড়ে ব্যাপক লোডশেডিং শুরু হয়েছে। বিদ্যুৎ বিল বাবদ বাংলাদেশের কাছে প্রায় ৮৫ কোটি ডলার পাওনা রয়েছে আদানির। বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর বকেয়া মেটানো নিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সেক্রেটারিকে চিঠি দিয়েছিল আদানি পাওয়ার। ৩০ অক্টোবরের মধ্যে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছিল। কিন্তু তারপরও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বকেয়া না মেটানোয় কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় আদানি গোষ্ঠী। পাওয়ার গ্রিড অব বাংলাদেশ  জানিয়েছে, ভারত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ায় বৃহস্পতিবার ও শুক্রবার রাত থেকে বিদ্যুতের ঘাটতি পরিমাণ বেড়ে হয়েছে  ১৬০০ মেগাওয়াট। ঝাড়খণ্ডের গোড্ডায় আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে ১,৪৯৬  মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতো। এখন ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ