Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বকেয়া বেতনের দাবিতে বারাসত পুরসভায় বিক্ষোভ সাফাইকর্মীদের

বকেয়া বেতনের দাবিতে বারাসত পুরসভায় বিক্ষোভ সাফাইকর্মীদের
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার পুরসভার চেয়ারম্যানের অফিসের সামনে ধর্নায় বসলেন সাফাইকর্মীরা। তবে দ্রুত বকেয়া মেটানোর আশ্বাস পাওয়ায় অবস্থান তুলে নেন তাঁরা। ঘটনাটি বারাসত পুরসভার। জানা গিয়েছে, বারাসত পুরসভার অধীনে ৩৫ ওয়ার্ডেই কাজ করেন নির্মল বাংলা মিশনের প্রায় ৭০০ কর্মী। কিন্তু গত একমাসের বেতন পাননি তারা। এর প্রতিবাদে ও বকেয়ার দাবিতে পুরসভার চেয়ারম্যানের অফিসের সামনে অবস্থানে শামিল হন তাঁরা।
Advertisement
এনিয়ে সাফাইকর্মী নিশীথ রায়, নিরোদ মণ্ডলরা বলেন, সামান্য টাকাতেই আমাদের সংসার চলে। কিন্তু গত তিনমাস ধরে সময় মতো সেই বেতনও পাচ্ছি না। গতমাসের বেতন এখনও দেওয়া হয়নি। তাই, বকেয়া বেতনের দাবিতে এদিন চেয়াম্যানের ঘরের সামনে অবস্থানে বসি। চেয়ারম্যান ১০ তারিখ পর্যন্ত সময় চেয়েছেন। এরপরেও যদি বেতন না পাই তাহলে বৃহত্তর আন্দোলন হবে। এনিয়ে, পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় বলেন, কর্মীদের বেতন দেয় সুডা। ওঁদের একমাসের 
বেতন বকেয়া আছে। দ্রুত বেতন পেয়ে যাবেন ওঁরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ