Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বকেয়া বেতন, পেনশনের দাবিতে আরতি কটন মিলে বিক্ষোভ

বকেয়া বেতন, পেনশনের দাবিতে আরতি কটন মিলে বিক্ষোভ
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: প্রায় ছ’মাস ধরে বেতন বন্ধ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হাওড়ার দাশনগরের আরতি কটন মিলের শ্রমিকদের। পেনশন পাচ্ছেন না অবসরপ্রাপ্ত প্রায় শতাধিক কর্মচারীরাও। বেতন ও পেনশনের দাবিতে বুধবার মিল কর্তৃপক্ষকে ঘেরাও করেন শ্রমিকরা। 
Advertisement
এই মুহূর্তে দাশনগর আরতি কটন মিলে প্রায় সাড়ে চারশো জন শ্রমিক-কর্মচারী রয়েছেন। ২০২৪ সালের মার্চ মাস থেকে বেতন বন্ধ হয়ে রয়েছে তাঁদের। একই সময়ে মিল কর্তৃপক্ষ ১০০ জন শ্রমিককে অবসরের আওতায় এনেছিল। সেসময় থেকে অবসরকালীন সুযোগ-সুবিধে বন্ধ হয়ে রয়েছে তাঁদের। পাচ্ছেন না পেনশন। বুধবার কটন মিলের শ্রমিক কর্মচারীদের আলোচনার জন্য ডাকেন মিল কর্তৃপক্ষ। সেইমতো উভয়পক্ষের মধ্যে বৈঠক হয়। এলাকার প্রাক্তন কাউন্সিলার তথা হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদের সদস্য বিভাস হাজরার নেতৃত্বে এদিন সকালে মিল কর্তৃপক্ষকে ঘেরাও করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান শ্রমিকরা। বিভাসবাবু বলেন, ‘শ্রমিকদের আন্দোলনের চাপে মিল কর্তৃপক্ষ তাদের দাবি দাওয়া মেটাতে লিখিত প্রতিশ্রুতি দিয়েছে। তা না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি 
দিয়েছেন তাঁরা।’
Advertisement
সম্পর্কিত সংবাদ