পিএসজি থেকে বকেয়া ৫৫ মিলিয়ন ইউরো (৪৮৩ কোটি টাকা) পেতে চলেছেন কিলিয়ান এমবাপে। শনিবার দেশের তারকা স্ট্রাইকারের পক্ষে রায় জানাল ফরাসি ফুটবল ফেডারেশন। উল্লেখ্য, একরাশ অভিমান নিয়ে চলতি মরশুমে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন এমবাপে। ফেডারেশনকে জানিয়েছিলেন যে পুরনো ক্লাবের থেকে তিন মাসের বেতন ও বোনাস ছাড়াও চুক্তির অর্থ পাওনা রয়েছে। পাল্টা আবেদন করেছিল পিএসজি। তবে তা ধোপে টেকেনি।



