Bartaman Logo
১২ জুলাই, ২০২৬

বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি ও বিমায় জিএসটি মকুবের সুপারিশ স্টেট ব্যাঙ্কের

বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি ও বিমায় জিএসটি মকুবের সুপারিশ স্টেট ব্যাঙ্কের
  • ২৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  বিগত বছরগুলিতে সাধারণ মানুষের মূলগত চাহিদা ও পরিষেবার বাজেট বরাদ্দ কমেছে। স্বাস্থ্য থেকে গ্রামোন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও ১০০ দিনের কাজ। সব ক্ষেত্রেই একই চিত্র। এরই প্রেক্ষাপটে বাজেটের আগে এবার নিজেদের রিপোর্টে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্বাস্থ্য‌, বস্ত্র, বিমা, গ্রামোন্নয়নে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে। জিডিপির অন্তত ৫ শতাংশ জনস্বাস্থ্যে ব্য‌য় হওয়া উচিত বলে অভিমত পোষণ করেছে স্টেট ব্যাঙ্ক। একইসঙ্গে সাধারণ মানুষকে আরও বেশি বিমার সুযোগ দিতে অবিলম্বে কিছু একটা ছাড় দেওয়ার প্রয়োজন রয়েছে বলে স্টেট ব্যাঙ্ক মনে করছে। এজন্য বিমার প্রিমিয়াম থেকে জিএসটি মকুবের প্রস্তাব যত দ্রুত সম্ভব কার্যকর করা দরকার। এই প্রস্তাব জিএসটি কাউন্সিলে উত্থাপিত হয়েছে। কিন্তু এব্যাপারে সিদ্ধান্ত আটকে রয়েছে কেন সেই প্রশ্নও তোলা হয়েছে।
Advertisement
এসবিআই রিপোর্টে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের জন্য একটি পৃথক পেনশন ব্যবস্থারও সুপারিশ করা হয়েছে। একইভাবে রিপোর্টে বলা হয়েছে, যে  কোনও মেডিক্যাল যন্ত্রাংশ ও উপকরণে জিএসটি ৫ থেকে ১২ শতাংশের  ম঩ধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। সেক্ষেত্রে চিকিৎসা ব্যয় কমবে। রিপোর্টে বিমায় বিশেষ জোর দেওয়া হয়েছে। কারণ, বিগত বছরে যেখানে বিমার হার ৪ শতাংশ বৃদ্ধি হয়েছিল। কিন্তু এবার এখনও পর্যন্ত ৩ শতাংশ ছাড়ায়নি। সামগ্রিকভাবে এসবিআই রিপোর্টে সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে স্বাস্থ্য পরিকাঠামোয়। এব্যাপারে সরকারকে  মনে করিয়ে দেওয়া হয়েছে যে, করোনাকালের পর যত পরিকাঠামো গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছিল,ততগুলির বাস্তবায়ন হয়নি। এই অবস্থায় এসবিআই চাইছে, আগামী বাজেটে সেই ঘোষিত স্বাস্থ্যপরিকাঠামো পরিকল্পনা খাতে বেশি বরাদ্দ হোক। 
Advertisement
সম্পর্কিত সংবাদ