Bartaman Logo
১২ জুলাই, ২০২৬

বাজেটে নয়া কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা হতে পারে

বাজেটে নয়া কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা হতে পারে
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০২৫-২৬ আর্থিক বছরের বাজেটে উচ্চশিক্ষা খাতে বিপুল বরাদ্দের পথে কেন্দ্রীয় সরকার। শিক্ষামন্ত্রক সূত্রে খবর, এবারের বাজেটে উচ্চ শিক্ষায় ৫০ হাজার কোটি টাকা পর্যন্ত অর্থ বরাদ্দ করা হতে পারে। এক্ষেত্রে বিশেষ নজর থাকবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির উপর।
Advertisement
আগামী ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশে নতুন একটি বা দু’টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা থাকতে পারে এবারের বাজেটে। বিজেপি শাসিত কোনও রাজ্যেই নয়া কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরির পথে হাঁটতে পারে কেন্দ্রের মোদি সরকার। ২০২৪-২৫ অর্থবর্ষে উচ্চ শিক্ষায় ৪৭ হাজার ৬১৯ কোটি ৭৭ লক্ষ টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র। যা তার আগের বছরের তুলনায় প্রায় আট শতাংশ বেশি। 
এই মুহূর্তে দেশজুড়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৪৪টি। তার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে একটি। শান্তিনিকেতনের বিশ্বভারতী। ২০২৪-২৫ আর্থিক বছরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির জন্য বরাদ্দের পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার ৯২৮ কোটি টাকা। ২০২৫-২৬ আর্থিক বছরে এই খাতে বাজেট বরাদ্দের পরিমাণ আরও অন্তত চার হাজার কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষামন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন।
শিক্ষা খাতে সেভাবে টাকা খরচ করে না কেন্দ্রের মোদি সরকার। সমীক্ষার রিপোর্টকে হাতিয়ার করে বিভিন্ন সময় এমন অভিযোগ তোলে বিরোধীরা। প্রধানত সেই কারণেই এই মুহূর্তের নির্বাচনী আবহে এই অভিযোগ ঝেড়ে ফেলতে তৎপর হয়েছে গেরুয়া শিবির।
Advertisement
সম্পর্কিত সংবাদ