Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাজেট ডায়েরি

বাজেট ডায়েরি
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
জয় বাংলা স্লোগান 
Advertisement
বাজেট অধিবেশন শুরুতেই জয় বাংলা স্লোগান দেন তৃণমূল কংগ্রেস বিধায়করা। প্রথমে স্লোগান দেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বাজেট পেশের শেষে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে তাঁদের স্লোগান দিতে শোনা যায়। 

বিধানসভায় সাংসদরা 
বাজেট শুনতে এলেন তৃণমূলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সি। এসেছিলেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। এছাড়াও বাজেটের সময় বিধানসভায় দেখা গেল রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নুরকেও। 

উপরাষ্ট্রপতি
পশ্চিমবঙ্গের বিধানসভায় বক্তৃতা দিতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর। বিশেষ কোনও অধিবেশনের সময় তাঁকে আমন্ত্রণ জানানো হবে বলেই সূত্রের খবর। 

চন্দ্রিমা পুত্র
বুধবার মায়ের বাজেট ভাষণ শুনতে বিধানসভায় এলেন চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ বসু। অতিথি গ্যালারিতে বসে ভাষণ শুনলেন তিনি। 

বিজেপি’র ওয়াকআউট 
বেকারত্বের অভিযোগে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট পেশের পরেই বিধানসভা কক্ষ থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।
Advertisement
সম্পর্কিত সংবাদ