Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬

বিজাপুরে নিকেশ অভিযান বাহিনীর, নিকেশ ১২ মাওবাদী

বিজাপুরে নিকেশ অভিযান বাহিনীর, নিকেশ ১২ মাওবাদী
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বিজাপুর: ৬ জানুয়ারির মাওবাদী হামলার প্রত্যাঘাত অব্যাহত নিরাপত্তা বাহিনীর। বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হওয়া অপারেশনে নিকেশ ১২ মাওবাদী। ছত্তিশগড়ের দক্ষিণ বিজাপুরের জঙ্গলে এই অভিযান চলে বিকেল পর্যন্ত। ১২ জানুয়ারিও বিজাপুরে দুই মহিলা সদস্য সহ ৫ মাওবাদীকে নিকেশ করেছিল বাহিনী।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বিজাপুর-সুকমা জেলার সীমানায় মাওবাদী দমন অভিযানে গিয়েছিল বাহিনী। দলে ছিল তিন জেলার ডিআরজি, কোবরার পাঁচটি ব্যাটালিয়ন এবং সিআরপিএফের ২২৯তম ব্যাটালিয়ান। জওয়ানদের দেখেই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। প্রত্যাঘাত করে বাহিনীও। তাতেই নিকেশ ১২ মাওবাদী। ঘটনাস্থল থেকে একটি এসএলআর সহ প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। ২০২৬ সালে ৩১ মার্চ। এই তারিখের মধ্যে দেশ থেকে মাওবাদী নির্মূল করার লক্ষ্য নিয়েছে মোদি সরকার। সেই লক্ষ্যে মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ে ৪ জানুয়ারি অভিযান শুরু করে বাহিনী। এই নিয়ে জানুয়ারি মাসে ২৬ মাওবাদীকে নিকেশ করতে সক্ষম হল বাহিনী।
Advertisement
সম্পর্কিত সংবাদ