Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপির চার দফা দাবি

সরকারি জমিতে বেসরকারি স্কুল তৈরি ও অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ সহ চার দফা দাবি নিয়ে মাটিগাড়া বিডিও অফিসে বিক্ষোভ দেখাল বিজেপির আঠারোখাই মণ্ডল কমিটি। বুধবার মাটিগাড়ার বিডিওর কাছে স্মারকলিপি দেন বিজেপি কর্মীরা।

বিজেপির চার দফা দাবি
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বাগডোগরা: সরকারি জমিতে বেসরকারি স্কুল তৈরি ও অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ সহ চার দফা দাবি নিয়ে মাটিগাড়া বিডিও অফিসে বিক্ষোভ দেখাল বিজেপির আঠারোখাই মণ্ডল কমিটি। বুধবার মাটিগাড়ার বিডিওর কাছে স্মারকলিপি দেন বিজেপি কর্মীরা। মণ্ডল সভাপতি সুভাষ ঘোষ বলেন, মাটিগাড়া বালাসন কলোনিতে আঠারোখাই গ্রাম পঞ্চায়েতের সরকারি জমির ওপর একটি বেসরকারি স্কুল গড়ে ওঠায় আমরা  প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম। প্রশাসন পদক্ষেপ না নেওয়ায় আমরা আরটিআই করাই। তারপর ভূমিদপ্তর জানায়, সেখানে আঠারোখাই গ্রাম পঞ্চায়েতের জমি রয়েছে। এদিকে শিবমন্দির আলসিয়া বাজার এলাকায় নদীর ধারে বাঁধ তৈরির কথা থাকলেও আজ পর্যন্ত তা হয়নি। আঠারোখাই গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তার ওপর থাকা দুটি বড়ো কদম গাছ চুপিসারে কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। আঠারোখাই অঞ্চলের একটি জায়গায় অবৈধভাবে পুকুর ভরাট করা হচ্ছে। প্রশাসন পদক্ষেপ না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। 
Advertisement
এবিষয়ে মাটিগাড়ার বিডিও বিশ্বজিৎ দাস জানান, সরকারি জমিতে বেসরকারি স্কুল তৈরির বিষয়টির তদন্ত চলছে। ভূমিদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছিলেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুকুর ভরাটের অভিযোগ পেয়ে প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে থাকলেও সম্প্রতি পুকুর ভরাটের চিহ্ন পাওয়া যায়নি। তবে ওই এলাকায় প্রশাসনের নজরদারি থাকছে। বাকি গাছ কাটার বিষয়টি আমার জানা ছিল না। বিষয়টি খতিয়ে দেখব ও বাঁধ তৈরির বিষয়টি নিয়েও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা হয়েছে। ওই এলাকার মানুষদের সমস্যার কথা উপরমহলে জানানো হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ