Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিসকে সিঁদুর বিজেপি কর্মীদের, চুঁচুড়ায় চাঞ্চল্য

আন্দোলনের সময় কতর্ব্যরত মহিলা পুলিস কর্মীদের সিঁদুর পরিয়ে দিলেন বিজেপির মহিলা কর্মীরা। শুক্রবার দুপুরে চুঁচুড়ায় ওই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিসকে সিঁদুর বিজেপি কর্মীদের, চুঁচুড়ায় চাঞ্চল্য
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: আন্দোলনের সময় কতর্ব্যরত মহিলা পুলিস কর্মীদের সিঁদুর পরিয়ে দিলেন বিজেপির মহিলা কর্মীরা। শুক্রবার দুপুরে চুঁচুড়ায় ওই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য নিয়ে প্রতিবাদ আন্দোলনের ডাক দেয় বিজেপির মহিলা শাখা। সংগঠনের কর্মীরা পিপুলপাতিতে পথ অবরোধ করেন। পাশাপাশি, নিজেদের মধ্যে সিঁদুর বিনিময় করেন। সেই সময় পথ অবরোধ তুলতে যাওয়া দু’জন মহিলা পুলিসকর্মীকেও তাঁরা সিঁদুর দিয়ে দেন। ওই ঘটনাকে ঘিরেই প্রথমে পুলিসকর্মী ও নাগরিকদের একাংশ থেকে আপত্তি উঠেছে। যদিও রাত পর্যন্ত ওই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। অন্যদিকে, বিজেপি নেতৃত্বের দাবি, পুলিসকর্মীরা সিঁদুর পরানোর সময় প্রতিবাদ করেননি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ