Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাকপুরে দলীয় বৈঠকে বিজেপি কর্মীকে মারধর

বারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপির দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়ল। মোহনপুরে বিজেপির পার্টি অফিসে দলীয় বৈঠকে প্রণব মণ্ডল নামে এক কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ

বারাকপুরে দলীয় বৈঠকে বিজেপি কর্মীকে মারধর
  • ১৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপির দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়ল। মোহনপুরে বিজেপির পার্টি অফিসে দলীয় বৈঠকে প্রণব মণ্ডল নামে এক কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ভাটপাড়া এলাকার এক বিজেপি নেতার বিরুদ্ধে বারাকপুর পুলিশ কমিশনারের অফিসে অভিযোগ জমা পড়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এদিকে নৈহাটির তৃণমূল বিধায়ক সনৎ দে’র মৃত বাবার নাম ভোটার তালিকায় রয়েছে বলে বৃহস্পতিবার অভিযোগ করলেন বিজেপি নেতা অর্জুন সিং। নির্বাচন কমিশনের কাছে বিজেপি নেতার প্রশ্ন, দশ বছর আগের মৃত ব্যক্তির নাম এখনও ভোটার তালিকায় কেন থাকবে? বিষয়টি সম্পূর্ণ উড়িয়ে দিয়ে নৈহাটির তৃণমূল বিধায়ক সনৎ দে পাল্টা অর্জুনের বিরুদ্ধেই তোপ দেগেছেন। তিনি বলেন, অর্জুন সিং মিথ্যে কথা বলছেন। আমার বাবার ভোটার কার্ডের এপিক নম্বর দিতে পারি, যে কেউ কমিশনের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। এদিকে, বারাকপুর মহকুমায় ৮৫ শতাংশ ভোটারের হাতে ইনিউমারেশন ফর্ম পৌঁছে গিয়েছে। বারাকপুর মহকুমায় মোট ভোটারের সংখ্যা ২৬ লক্ষের বেশি। মহকুমায় ২৮৫০ জন বিএলও হিসেবে কর্মরত রয়েছেন। যত দ্রুত সম্ভব সব ভোটারের হাতে ফর্ম পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ