Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিরাপত্তা নিয়ে প্রশ্ন, সর্বদল সভা বয়কট বিজেপির

পদ্মশিবিরের কর্মী ও নেতাদের জন্য বজবজ-১ বিডিও অফিস চত্বর নিরাপদ নয়। তাই ওই বিডিও অফিসে সর্বদলীয় বৈকে ডাকা হলে বিজেপি তাতে অংশ নেবে না।

নিরাপত্তা নিয়ে প্রশ্ন, সর্বদল সভা বয়কট বিজেপির
  • ২৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: পদ্মশিবিরের কর্মী ও নেতাদের জন্য বজবজ-১ বিডিও অফিস চত্বর নিরাপদ নয়। তাই ওই বিডিও অফিসে সর্বদলীয় বৈকে ডাকা হলে বিজেপি তাতে অংশ নেবে না। যতক্ষণ না কমিশন থেকে বিডিও অফিস চত্বরে বিজেপি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, ততক্ষণ সর্বদলীয় বৈঠক বয়কট চলবে। সোমবার এই সিদ্ধান্ত নিয়েছে বজবজ বিধানসভা কেন্দ্রে বিজেপির নির্বাচনি কমিটি। ওই কেন্দ্রের বিজেপি নেতা হরিকৃষ্ণ দত্ত বলেন, ইতিমধ্যে এই বিষয়টি লিখিতভাবে কমিশন নিযুক্ত পর্যবেক্ষক (সাধারণ) আশিস কুমারের কাছে দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।

Advertisement

হরিকৃষ্ণবাবু বলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় বজবজ-১ বিডিও অফিসে সর্বদলীয় বৈঠকের পর বেরনোর সময়ে আমাদের প্রতিনিধিদের ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয়েছিল। কিন্তু কোনো পদক্ষেপ করা হয়নি। তার পরিপ্রেক্ষিতে এবার এই বয়কটের সিদ্ধান্ত। প্রসঙ্গত, সাধারণ পর্যবেক্ষক আশিস কুমার ঘোষণা করেছেন, তিনি সব দলের কাছ থেকে ভোট সংক্রান্ত অভিযোগ শুনবেন। প্রতিদিন বজবজ ১ বিডিও অফিসে দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত বসবেন।
এদিকে, শান্তিপূর্ণ ভোট করার জন্য কমিশন ছ’দফা নির্দেশিকা বেঁধে দিয়েছে। এই ছ’ দফা গাইলাইন কীভাবে কার্যকর করতে হবে, তা নিয়ে ডায়মন্ডহারবার পুলিস জেলার সুপার ঈশানী পাল প্রতিটি থানা ঘুরে পুলিস আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন। রবিবার পুলিস সুপার এই কর্মসূচি শুরু করেছেন। প্রথম দিন মহেশতলা সহ সাতটি থানা পরিদর্শন করেন। সোমবার আরও সাতটি থানায় যান। কোথায় কী পদক্ষেপ করতে হবে, তার রূপরেখা তৈরির পরামর্শ দেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ