Bartaman Logo
২৭ মে, ২০২৬

বিজেপি নেত্রী নবনীতের সভায় হামলার অভিযোগ

বিজেপি নেত্রী নবনীতের সভায় হামলার অভিযোগ
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
অমরাবতী: মহারাষ্ট্রের বিজেপি নেত্রী তথা প্রাক্তন সাংসদ নবনীত রানার নির্বাচনী সভায় হামলা। ২০ নভেম্বর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে শনিবার অমরাবতীর দরিয়াপুর বিধানসভা এলাকার খাল্লার গ্রামে বিজেপির একটি সভায় যোগ দিয়েছিলেন নেত্রী। সেখানেই বেশ কয়েকজন হামলা চালায় বলে অভিযোগ। নবনীত জানিয়েছেন, দুষ্কৃতীরা ধর্মীয় স্লোগান দিচ্ছিল। তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন। তাতে হামলাকারীরা আরও হিংসাত্মক হয়ে ওঠে। তাঁকেও হুমকি দিতে থাকে। ছুড়তে থাকে চেয়ার। এই ঘটনাকেও ধর্মীয় রং দিতে ছাড়েননি বিজেপি নেত্রী। তাঁর অভিযোগ, হিন্দুত্ববাদী ভাবধারার বিরোধী ছিল হামলাকারীরা। আসাদউদ্দিন ওয়াইসি ও কংগ্রেসের আদর্শ মেনে তারা কাজ করছে। নির্দিষ্ট একটি সম্প্রদায়ের হুমকির সংস্কৃতিকে সমর্থন করছে হাত শিবির। তবে এসব করে তাঁকে ভয় দেখানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন সাংসদ। এই ঘটনায় খাল্লার থানায় এফআইআরও দায়ের করেছেন তিনি। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারির দাবি জানিয়েছেন তিনি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ