নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট পরবর্তী হিংসা মামলায় ছয় অভিযুক্তের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর নদীয়ার গাংনাপুর এলাকায় বিজেপি নেতা উত্তম ঘোষকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করে চোখ উপড়ে নেওয়ার অভিযোগ ওঠে। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার গ্রহণ করে সিবিআই। সেই মামলায় বৃহস্পতিবার শুকদেব বিশ্বাস সহ মোট ছয় অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে ডিভিশন বেঞ্চ।



