Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নামে শান্তিপুরে ‘গদ্দার’ পোস্টার

ছুটির সকালে পোস্টার রাজনীতির তরজা শান্তিপুরে। রবিবার সকালে শহরের বিভিন্ন জায়গায় বিতর্কিত কিছু পোস্টার দেখা যায়

বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নামে শান্তিপুরে ‘গদ্দার’ পোস্টার
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ছুটির সকালে পোস্টার রাজনীতির তরজা শান্তিপুরে। রবিবার সকালে শহরের বিভিন্ন জায়গায় বিতর্কিত কিছু পোস্টার দেখা যায়। সেই পোস্টারগুলিতে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে  শান্তিপুরের ‘গাদ্দার’ বলে আখ্যা দেওয়া হয়। ফলে বেলা বাড়তেই ওই পোস্টারগুলিকে কেন্দ্র করে চড়তে থাকে রাজনীতির পারদ। জগন্নাথ সরকারকে গাদ্দার দাবি করা এই পোস্টারগুলি শহরের একাধিক গুরুত্বপূর্ণ মোড়, দেওয়ালে সাঁটানো থাকতে দেখা গিয়েছে। এছাড়াও রবিবার শান্তিপুরে বিজেপির উদ্যোগে তাঁত শিল্পী সম্মেলন হওয়ার কথা ছিল। ওই কর্মসূচিতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিত থাকার কথা থাকায় পোস্টার কাণ্ড ঘিরে আলোচনার তীব্রতা আরও বাড়ে। সেই সম্মেলন কেন্দ্রের আশপাশেও সেই পোস্টার নজরে এসেছে। যদিও খবর পেয়ে বিজেপি কর্মী-সমর্থকরা দ্রুত সেই পোস্টারগুলি খুলে ফেলেন। কোথাও পোস্টার ছিঁড়ে ফেলা হয়, তো কোথাও আবার কালো কালি লাগানো হয়। 

Advertisement


বিজেপি নেতৃত্বের অভিযোগ, পরিকল্পিতভাবেই একাজ করা হয়েছে। বিজেপির একাংশের দাবি, পোস্টার লাগানোর পিছনে তৃণমূলের হাত রয়েছে। যদিও সাংসদ জগন্নাথ সরকারের দাবি, কে এই কাজ করেছে তা আমরা জানি। তিনি আদৌ বিজেপি করেন না। টিকিটের আশায় এসব করে বেড়াচ্ছেন। তিনি নাকি যে কোনো দলেই দাঁড়াতে পারেন ভোটে। তিনি আগে নিজে ঠিক করুন যে কোন দলে রয়েছেন। 


সংসদের মুখে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ না থাকলেও বিজেপির বাকি নেতৃত্বের কন্ঠে এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ উঠছে। তবে  তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এই ঘটনার সঙ্গে তাঁদের দলের কোনও সম্পর্ক নেই। তাঁদের দাবি, বিজেপির অভ্যন্তরীণ কোন্দল থেকেই এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে। শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, উনি একাধিকবার এখান থেকে নির্বাচিত হয়েছেন। তাই তাঁকে নিয়ে এমন নোংরা রাজনীতি তৃণমূল করবে না। এই ধরনের রাজনীতিতে তৃণমূল বিশ্বাসও করে না। তাছাড়া আমরা একসময় পঞ্চায়েত নির্বাচনে দেখেছিলাম ওঁর দলের কর্মীরাই ওঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে। বিজেপি বরং নিজেই খুঁজে বার করুক তাঁদের বিরুদ্ধে এই পোস্টার দলের মধ্যে থেকে কে লাগিয়েছে।  এদিকে, পোস্টার কাণ্ড ঘিরে পরিস্থিতির উপর প্রশাসনের নজর রয়েছে বলে জানানো হয়েছে। 
 শান্তিপুরে এই পোস্টারেই বিতর্ক।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ