Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬

রন্যাকে নিয়ে অশ্লীল মন্তব্য বিজেপি বিধায়কের, বিতর্ক

বিমানবন্দরে ১৪ কেজি সোনা সহ ধরা পড়েছেন কন্নড় অভিনেত্রী রন্যা রাও। তাঁর সঙ্গে কংগ্রেসের যোগ নিয়ে সরব বিজেপি। মন্ত্রীদের নিশানা করতে গিয়ে এবার অশ্লীল মন্তব্য করে বসলেন বিজেপি বিধায়ক বসনগৌড়া পাতিল ইয়াতনল।

রন্যাকে নিয়ে অশ্লীল মন্তব্য বিজেপি বিধায়কের, বিতর্ক
  • ১৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: বিমানবন্দরে ১৪ কেজি সোনা সহ ধরা পড়েছেন কন্নড় অভিনেত্রী রন্যা রাও। তাঁর সঙ্গে কংগ্রেসের যোগ নিয়ে সরব বিজেপি। মন্ত্রীদের নিশানা করতে গিয়ে এবার অশ্লীল মন্তব্য করে বসলেন বিজেপি বিধায়ক বসনগৌড়া পাতিল ইয়াতনল। রবিবার এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, কর্ণাটকের কোন মন্ত্রীদের প্রশ্রয়ে রন্যা এই সোনা পাচার চালাচ্ছিলেন, তা তাঁর জানা আছে। এরপরেই তিনি বলেন, ‘শুল্ক দপ্তরের আধিকারিকদের পক্ষ থেকে বড়সড় গাফিলতি হয়েছে। তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। রন্যা শরীরের গোপন অঙ্গে সোনা ভরে পাচার করছিলেন।’ তিনি আরও বলেন, ‘কার সঙ্গে রন্যার কি সম্পর্ক রয়েছে, সবই আমি জানি। কর্ণাটক বিধানসভার অধিবেশনে সব তথ্য তুলে ধরব। এমনকী কোন গোপন অঙ্গে কতটা সোনা ছিল, সবই জানানো হবে।’ 

Advertisement

এদিন তিনি নাম না করে রন্যাার সৎ বাবা রামচন্দ্র রাওয়ের প্রতিও সোনা পাচারে মদত দেওয়ার অভিযোগ করেন। তাঁর মতে, পুলিস, প্রশাসন, রাজনীতিকদের সমর্থন পেয়েই রন্যা এতদিন অবাধে পাচারের কাজ চালিয়ে গিয়েছেন। 
তবে রাজ্যের মন্ত্রীদের নিয়ে ইয়াতনল যে দাবি তুলেছেন, তা আগেই খারিজ করে দিয়েছেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। তিনি বলেন, এহেন অভিযোগ শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা ছাড়া আর কিছুই নয়। সোনা পাচারের সঙ্গে রাজ্যর কোনও মন্ত্রীর যোগ নেই। 
বিতর্কিত মন্তব্যের জন্য রাজনৈতিক মহলে বিশেষভাবে পরিচিত এই বিজেপি বিধায়ক। এর আগে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে ‘বিষকন্যা’ মন্তব্য করায় তাঁকে সতর্ক করেছিল নির্বাচন কমিশন। সংখ্যালঘু সম্প্রদায়ের বিয়ে নিয়ে তাঁর মন্তব্য ছিল, ‘যাঁদের বিয়ে করার দরকার তাঁরা পাকিস্তানে চলে যান।

Advertisement
সম্পর্কিত সংবাদ