নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা ভাঙচুরের ঘটনায় দোষী সাব্যস্ত হলেও বিজেপির ১০জন বিধায়কের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলেন না অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তবে সংযত ও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ২৩ জুন বিধানসভার অধিবেশন কক্ষে ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, মনোজ ওরাওঁ, দীপক বর্মন ও অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেন বিধাসভার প্রধান সচিব। প্রত্যক্ষদর্শী ২১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। মঙ্গলবার পেশ হয় তদন্ত রিপোর্ট। অধ্যক্ষ বলেন, ‘বিজেপির ১০ জন বিধায়ক দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না। ভবিষ্যতে তাঁরা সংযত আচরণ করবেন, এটাই কাম্য।’



