Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাবড়ায় পুলিসের ‘চামড়া গুটিয়ে’ নেওয়ার নিদান বিজেপি বিধায়কের

বিজেপির পথ অবরোধ কর্মসূচিতে যোগ দিয়ে বেলাগাম বিজেপি বিধায়ক। মঙ্গলবার হাবড়ায় যশোর রোড থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য বিজেপির নেতৃত্বকে পুলিস বারে বারে অনুরোধ করলেও তাতে কর্ণপাত করেননি তাঁরা।

হাবড়ায় পুলিসের ‘চামড়া গুটিয়ে’ নেওয়ার নিদান বিজেপি বিধায়কের
  • ৬ আগস্ট, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিজেপির পথ অবরোধ কর্মসূচিতে যোগ দিয়ে বেলাগাম বিজেপি বিধায়ক। মঙ্গলবার হাবড়ায় যশোর রোড থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য বিজেপির নেতৃত্বকে পুলিস বারে বারে অনুরোধ করলেও তাতে কর্ণপাত করেননি তাঁরা। উল্টে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় হাবড়া শহরে। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর হাবড়া থানার সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকরা। সেখানে হাজির ছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তিনি প্রকাশ্যেই পুলিসকে একহাত নিয়ে বলেন, পুলিস ও প্রশাসন শাসকদলের দালালে পরিণত হয়েছে। তাঁদের ‘চামড়া গুটিয়ে’ নেওয়ার নিদান দেন বিধায়ক। তাঁর এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এ প্রসঙ্গে তৃণমূলের পাল্টা দাবি, এটাই বিজেপির সংস্কৃতি।

Advertisement
সম্পর্কিত সংবাদ