গুয়াহাটি: রাজ্যে ক্ষমতায় থাকলেও আঞ্চলিক কাউন্সিলের ভোটে ডাহা ফেল বিজেপি। এবার বোড়োল্যান্ড স্বশাসিত পরিষদের নির্বাচনে বিজেপি-ইউপিপিএল (ইউনাইটেড পিপল’স পার্টি-লিবারেল) জোটকে প্রত্যাখ্যান করল জনতা। ফের ক্ষমতায় ফিরল হাগ্রামা মহিলারির দল বোড়োল্যান্ড পিপল’স ফ্রন্ট (বিপিএফ)। ৪০টি আসনের মধ্যে ২৮টিতে জিতেছে বিপিএফ। বিজেপির ঝুলিতে মাত্র ৫টি আসন। ৭টি আসন পেয়েছে জোটসঙ্গী ইউপিপিএল। ছাব্বিশেই অসম বিধানসভার ভোট। তার আগে বিজেপির হার অক্সিজেন জোগাচ্ছে বিরোধীদের।



