Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

শ্রীরামপুরে বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যু

মঙ্গলবার হুগলির শ্রীরামপুরে নিজের বাড়ি থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক বিজেপি নেতার দেহ। শ্রীরামপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই বিজেপি নেতার নাম মনোজ চক্রবর্তী (৪৫)।

শ্রীরামপুরে বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যু
  • ১০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: মঙ্গলবার হুগলির শ্রীরামপুরে নিজের বাড়ি থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক বিজেপি নেতার দেহ। শ্রীরামপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই বিজেপি নেতার নাম মনোজ চক্রবর্তী (৪৫)। তিনি ছিলেন দলের শ্রীরামপুর মণ্ডলের প্রাক্তন সভাপতি। সোমবার রাতে মনোজবাবু বাড়িতে একাই ছিলেন। তাঁর স্ত্রী বন্দনা চক্রবর্তী উত্তরপাড়ার একটি নার্সিংহোমের কর্মী। ওই রাতে তিনি ডিউটিতে ছিলেন। এদিন সকালে বাড়ি ফিরে তিনি স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহটি শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

প্রাথমিক তদন্তের পরে পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল মনোজবাবুর। এই সম্পর্ককে ঘিরে প্রায়ই পরিবারে অশান্তি হতো। বিষয়টি প্রতিবেশী ও আত্মীয়রা কমবেশি জানতেন। সম্ভবত সেই ঘটনার সূত্রেই তিনি আত্মঘাতী হয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। শ্রীরামপুর থানার পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ  রিপোর্ট এলে বিষয়টি আরও পরিষ্কার হবে। তাঁর স্ত্রী বলেন, আমার স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। বারবার তাঁকে স্বাভাবিক জীবনে ফিরতে বললেও তিনি তা শোনেননি। সম্প্রতি তাঁর মানসিক অবস্থাও ঠিক ছিল না। কারণে-অকারণে ছেলেকে মারধর করার মতো ঘটনাও তিনি ঘটিয়েছেন। পুলিশ তদন্ত করছে। আমার পৃথক কিছু বলার নেই। 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীনবন্ধু চ্যাটার্জি লেনের একটি বাড়িতে মা, স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকতেন মনোজবাবু। সম্প্রতি দাম্পত্য কলহ তীব্র আকার নেওয়ায় সোমবার রাতে বন্দনাদেবী ডিউটিতে যাওয়ার সময় ছেলেকে এক আত্মীয়ের বাড়িতে রেখে যান। মনোজবাবুর মা ঘটনাচক্রে ওইদিনই গিয়েছিলেন মেয়ের বাড়িতে। ফলে, রাতে একাই ছিলেন মনোজবাবু। 

Advertisement
সম্পর্কিত সংবাদ