Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপির নেতা-কর্মীরা হাজিরা দিলেন থানায়

বিজেপির নেতা-কর্মীরা হাজিরা দিলেন থানায়
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়ায় মহিলা পুলিসকে সিঁদুর পরানোর ঘটনায় অভিযুক্ত পাঁচজন বিজেপি কর্মী মঙ্গলবার থানায় হাজিরা দিলেন। বিজেপির ওই মহিলা কর্মীদের বিরুদ্ধে কর্তব্যরত মহিলা পুলিস কর্মীদের সিঁদুর পরানোর অভিযোগ উঠেছিল। তাঁদের পাশাপাশি বিজেপির হুগলি জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউকেও ডেকেছিল চুঁচুড়া থানা। তিনিও হাজিরা দেন এদিন। পুলিস সূত্রে জানা গিয়েছে, ছ’জনকেই এদিন সতর্ক করা হয়েছে। বিজেপি নেতা-কর্মীরা জানিয়েছেন, তাঁরা ন্যায়বিচারের জন্য আদালতের দ্বারস্থ হবেন। সুরেশবাবু বলেন, আন্দোলন চলাকালীন বিজেপির মহিলা কর্মীরা পরস্পরকে সিঁদুর দিচ্ছিলেন। দু’জন মহিলা পুলিস কর্মী সেখানে ছিলেন। আমাদের মহিলা কর্মীরা তাঁদেরও সিঁদুর পরিয়ে দেন। তাঁরা আপত্তি করেননি। পরে পুলিস ও তৃণমূল মিলে বিষয়টিকে অন্য চেহারা দেয়। এই পুলিসের কাছে আমরা ন্যায়বিচার প্রত্যাশা করি না। আমরা কোর্টে যাব।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ