Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

বাংলার মিষ্টির সার্বিক প্রচারে উদ্যোগ বিজেপি সরকারের

বাংলার জনপ্রিয় মিষ্টির প্রচারে বিজেপি সরকারের নতুন উদ্যোগ। শমীক ভট্টাচার্য জানান, মিষ্টির পরিচিতি বাড়ানো প্রয়োজন। বিস্তারিত পড়ুন।

বাংলার মিষ্টির সার্বিক প্রচারে উদ্যোগ বিজেপি সরকারের
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কোচবিহারের মোহনভোগ, মালদহের কানসাট-রসকদম্ব, কৃষ্ণনগরের লাল দই কিংবা কামারপুকুরের সাদা বোঁদে—স্থানীয়ভাবে জনপ্রিয় বিভিন্ন মিষ্টির সার্বিক প্রচার ও প্রসারে উদ্যোগী হল রাজ্যের বিজেপি সরকার। শুধু মোহনভোগ, কানসাট, সাদা বোঁদেই নয়, তালিকায় রয়েছে ক্ষীরকদম্ব, নিকুতি ইত্যাদির নামও। এগুলির মধ্যে কোনো কোনো মিষ্টি ইতিমধ্যেই জিআই ট্যাগ পেয়েছে। তবে বিজেপির একটি বড়ো অংশই মনে করছে, এসবেরও আরও প্রসার এবং বিস্তৃতি ঘটানো প্রয়োজন। সরকারি স্তরে আলোচনা অনুযায়ী, শীঘ্রই তার রূপরেখা তৈরি করা হচ্ছে। মনে করা হচ্ছে, এক্ষেত্রে রপ্তানি নীতিতে আরও বেশি জোর দিতে পারে রাজ্যের বিজেপি সরকার। এব্যাপারে শুক্রবার দিল্লিতে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘বাংলার পরিচিতি মিষ্টিমুখেই। এমন অনেক মিষ্টি রয়েছে, যার সর্বস্তরে জনপ্রিয়তা বৃদ্ধি করা প্রয়োজন। রাজ্যের শাসক দল এবিষয়ে সরকারের কাছে আবেদন জানাবে।’ এদিন ভিন্ন বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠক করেছেন শমীকবাবু।

Advertisement

বাংলায় এবার নির্বাচনি প্রচারের একেবারে গোড়া থেকেই নিজেদের ‘বাঙালি’ প্রমাণে মরিয়া হয়েছিল বিজেপি। রাজ্যে সরকার গঠনের পর সেই চেষ্টা আরও বেড়েছে। বাংলার মিষ্টির ব্যাপক প্রচার ও প্রসার ঘটিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করানোর পরিকল্পনা সেই কৌশলেরই অংশ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ