Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বাবা তারকনাথের আশীর্বাদেই বাংলায় বিজেপি সরকার: সুকান্ত

রবিবার তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী (শিক্ষা) সুকান্ত মজুমদার। পুজো শেষে তীর্থযাত্রী সেবা শিবিরের উদ্বোধন করেন তিনি।

বাবা তারকনাথের আশীর্বাদেই  বাংলায় বিজেপি সরকার: সুকান্ত
  • ২৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: রবিবার তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী (শিক্ষা) সুকান্ত মজুমদার। পুজো শেষে তীর্থযাত্রী সেবা শিবিরের উদ্বোধন করেন তিনি। 

Advertisement

সেবা শিবির উদ্বোধনের পর কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এবার শ্রাবণী মেলায় তীর্থযাত্রীদের জন্য সেবা ক্যাম্প, শৌচালয়, জলের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতে সনাতনী হিন্দুদের যেমন দেখেন, পশ্চিমবঙ্গে সেই সরকার তৈরি হয়েছে। এতদিন পর্যন্ত অন্যদের সবকিছু দেখা হত। হজযাত্রীরা কীভাবে যাবেন শুধু তারই ব্যবস্থা হত। আমাদের তাতে আপত্তি নেই, সেটা করুন। কিন্তু পাশাপাশি তারকেশ্বরের কথা ভাবা হত না, ভাবা হত না গঙ্গাসাগর মেলার কথাও। পরিতাপের বিষয় এটাই। 
সুকান্তবাবু বলেন, পশ্চিমবঙ্গের সেই সরকার তৈরি হয়েছে, যারা গঙ্গাসাগরের কথা ভাববে, তারকনাথের কথাও ভাববে। তারপর ভাববে অন্যকিছু। এই সরকার বাবা তারকনাথের সরকার। আমি যখন বিজেপির রাজ্য সভাপতি ছিলাম, তারকেশ্বরে বাবা তারকনাথের দর্শনে এসেছিলাম। বাবাকে বলে গিয়েছিলাম—বাবা, শক্তি দিয়ো যেন পশ্চিমবঙ্গে পরিবর্তন করতে পারি। আজ বাবার আশীর্বাদে পরিবর্তন হয়েছে। তাই দ্বিতীয়বার আমি বাবার কাছে এসেছি তাঁকে প্রণাম জানাতে। বাবার কাছে বাবার আশীর্বাদ নিতে। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে আজ তাঁরই সরকার তৈরি হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ